সোমবার
০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নিউজিল্যান্ডে ৫.৯ মাত্রার ভূমিকম্প

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ০৬:৫৯ পিএম আপডেট : ০২ আগস্ট ২০২৬, ০৭:০৭ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের উত্তর দ্বীপের পূর্ব উপকূলে রোববার ৫.৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার (০২ আগস্ট) রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, ভূমিকম্পটি স্থানীয় সময় সকাল ৮টা ৩৫ মিনিটে আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে কোনো হতাহত, আহত বা অবকাঠামোগত বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

দেশটির স্থানীয় কর্তৃপক্ষ ও ভূকম্পন পর্যবেক্ষণকারী বিভিন্ন সংস্থা ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা করে দেখছে। এই ভূকম্পনের ফলে ওই অঞ্চলে অন্য কোনও ঝুঁকি কিংবা দুর্যোগের সৃষ্টি হতে পারে কি না তা নির্ধারণ করার প্রক্রিয়াও চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র: রয়টার্স।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন