বুধবার
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানের শপথ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৬ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনে দীর্ঘ ১৮ মাস অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। যেখানে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নবনির্বাচিত সরকারের সংসদ সদস্য এবং মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করেছেন। যেখানে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান ও তার মন্ত্রিসভার সদস্যরা। তার শপথগ্রহণের খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।

তারেক রহমানের শপথগ্রহণের খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।

রয়টার্স: দক্ষিণ এশিয়ায় নির্ণায়ক পরিবর্তন আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স তাদের শিরোনামে লিখেছে, ‘নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান’।

প্রতিবেদনটিতে এ ঘটনাকে দক্ষিণ এশিয়ার জন্য একটি নির্ণায়ক রাজনৈতিক পরিবর্তনের চিহ্ন হিসেবে উল্লেখ করা হয়েছে।

এপি: ৩৫ বছরে প্রথম পুরুষ প্রধানমন্ত্রী এপি শিরোনাম করেছে, ‘নির্বাচনে তার দলের নিরঙ্কুশ জয়ের পর শপথ গ্রহণ করেছেন বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী। পাঁচ বছরের জন্য দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রী তারেক রহমান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর পুত্র।

এপি লিখেছে, গত ৩৫ বছরের মধ্যে তিনি বাংলাদেশের প্রথম পুরুষ প্রধানমন্ত্রী। ১৯৯১ সালে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পর থেকে তার মা অথবা তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন।

ডয়েচে ভেলে: ‘সহজ জয়’ জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়েচে ভেলে শিরোনাম করেছে, ‘নিরঙ্কুশ জয়ের পর শপথ নিলেন বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী’। তারা বিএনপির বিজয়কে ‘সহজ জয়’ বলে উল্লেখ করেছে।

আলজাজিরা: রাজনৈতিক উত্তরাধিকার কাতারভিত্তিক আলজাজিরা শিরোনাম দিয়েছে, ‘বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান’।

প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে তার মা-বাবার রাজনৈতিক প্রভাবের আড়ালে থাকা এবং দেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক পরিবারের উত্তরাধিকারী হিসেবে পরিচিত তারেক রহমান অবশেষে সরাসরি রাজনৈতিক অঙ্গনে এসেছে।

ভারতের প্রভাবশালী দৈনিক দ্য হিন্দু শিরোনাম করেছে, ‘বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান’।

আর এনডিটিভি লিখেছে, ‘বিএনপির ভূমিধস জয়ের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান’। এনডিটিভি এটিকে বাংলাদেশের রাজনীতিতে ‘এক নতুন যুগের সূচনা’ হিসেবে আখ্যা দিয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X