

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


লিবিয়ার পূর্বাঞ্চলে গাড়িতে পেতে রাখা বোমা বিস্ফোরণে দেশটির লিবিয়ান ন্যাশনাল আর্মির (এলএনএ) গোয়েন্দা প্রধান ব্রিগেডিয়ার ফউজি মানসুরি নিহত হয়েছেন।
সোমবার (১০ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যায় বেনগাজির হাওয়ারি এলাকায় নিজের বাসভবনের সামনে এ বিস্ফোরণ ঘটে। ঘটনাটিতে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে স্থানীয় কয়েকটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সন্ধ্যায় ফউজি মানসুরির বাসভবনের সামনে থাকা একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে। গাড়িটিতে বোমা রাখা ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিস্ফোরণে গুরুতর আহত হন এলএনএর গোয়েন্দা বিভাগের এই শীর্ষ কর্মকর্তা। পরে তার মৃত্যু হয়।
হামলার উদ্দেশ্য কিংবা হামলাকারীদের পরিচয় সম্পর্কে এখনো কোনো পক্ষ নিশ্চিত তথ্য দেয়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

