

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা অব্যাহত রয়েছে। দেশটির ওপর টানা সপ্তম দিনের মতো হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
শুক্রবার (১৭ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সেন্টকম জানায়, যুক্তরাষ্ট্র সময় বেলা ৩টার দিকে ইরানে নতুন করে সামরিক অভিযান শুরু করা হয়।
তবে হামলার বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। অন্যদিকে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সি (ইসনা) জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় সিরিক শহর ও আশপাশের এলাকাগুলোতে হামলা হয়েছে। ইসনার প্রতিবেদনে দাবি করা হয়, এসব হামলা যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী চালিয়েছে।
এদিকে ইরানের ওপর আরোপ করা সাম্প্রতিক নৌ-অবরোধের প্রথম তিন দিনের কার্যক্রমের তথ্য প্রকাশ করেছে সেন্টকম। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানের সময় ইরানগামী চারটি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করা হয়েছে, একটি জাহাজ অচল করা হয়েছে এবং আরেকটি জাহাজে তল্লাশি চালানো হয়েছে।
এর আগে গত মঙ্গলবার (১৪ জুলাই) থেকে ইরানের বিভিন্ন বন্দরে জাহাজ চলাচলের ওপর নতুন করে বিধিনিষেধ আরোপ করে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবেই নৌ-অবরোধ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে সেন্টকম।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান এই উত্তেজনা আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ তৈরি করেছে। সামরিক অভিযান ও নৌ-নিষেধাজ্ঞার প্রভাব আঞ্চলিক নিরাপত্তা ও বাণিজ্যিক নৌ চলাচলের ওপর কীভাবে পড়ে, সেদিকেও নজর রাখছেন পর্যবেক্ষকেরা।