শুক্রবার
১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এমবাপ্পের ১০ গোল, গোল্ডেন বুট জিততে মেসির সামনে যে দুই পথ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ০৮:৫৫ পিএম আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০৯:০৩ পিএম
ছবি: সংগৃহীত
expand

বিশ্বকাপ জয়ের পাশাপাশি ব্যক্তিগত আরেকটি বড় অর্জনের সামনে দাঁড়িয়ে আছেন লিওনেল মেসি। তবে গোল্ডেন বুট জিততে হলে শুধু ফাইনালে গোল করলেই হবে না। ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের ১০ গোলের কারণে আর্জেন্টাইন অধিনায়কের সামনে রয়েছে দুটি নির্দিষ্ট সমীকরণ।

রোববার (১৯ জুলাই) স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে মেসি যদি দুটি গোল করেন, তাহলেও গোল্ডেন বুট নিশ্চিত হবে না। কারণ, সেক্ষেত্রে তার গোলসংখ্যাও হবে ১০, যা এমবাপ্পের সমান। দুজনের অ্যাসিস্টও থাকবে চারটি করে।

এ অবস্থায় বিবেচনায় আসবে মাঠে খেলা সময়। গোল ও অ্যাসিস্ট সমান হলে কম সময় মাঠে থাকা খেলোয়াড়ই গোল্ডেন বুট জিতবেন। বর্তমানে এমবাপ্পে খেলেছেন ৭৬৯ মিনিট, আর মেসি ৭১২ মিনিট। ফাইনালে ৫৮ মিনিটের বেশি খেললে মেসির মোট খেলার সময় এমবাপ্পের চেয়ে বেশি হয়ে যাবে। ফলে শুধু দুটি গোল করলেও তিনি পিছিয়ে পড়তে পারেন।

এ অবস্থায় মেসির সামনে দুটি পথ খোলা রয়েছে।

প্রথম পথ, স্পেনের বিপক্ষে হ্যাটট্রিক করা। সেক্ষেত্রে তার গোলসংখ্যা দাঁড়াবে ১১, যা এমবাপ্পের ১০ গোলকে ছাড়িয়ে যাবে এবং গোল্ডেন বুট নিশ্চিত করবে।

দ্বিতীয় পথ, দুটি গোলের পাশাপাশি অন্তত একটি অ্যাসিস্ট করা। এতে মেসির গোল হবে ১০ এবং অ্যাসিস্ট হবে ৫টি। অ্যাসিস্টে এগিয়ে থাকায় গোল্ডেন বুটের লড়াইয়ে এমবাপ্পেকে পেছনে ফেলবেন তিনি।

তবে দুটি পথের কোনোটিই সহজ নয়। বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে এখন পর্যন্ত মাত্র দুজন ফুটবলার হ্যাটট্রিক করেছেন। ১৯৬৬ সালে ইংল্যান্ডের জিওফ হার্স্ট এবং ২০২২ সালে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে এই কীর্তি গড়েন।

অবশ্য এবারের বিশ্বকাপেই ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিকের স্বাদ পেয়েছেন মেসি। টুর্নামেন্টের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে তিন গোল করেছিলেন তিনি। তবে এবার প্রতিপক্ষ ইউরোপের শক্তিশালী দল স্পেন। তাই শিরোপার পাশাপাশি গোল্ডেন বুট জয়ের লক্ষ্য পূরণ করতে হলে মেসিকে দেখাতে হবে আরও একটি অসাধারণ পারফরম্যান্স।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank