মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জাপুরে চার মাদককারবারি গ্রেপ্তার

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ০৬:৩৭ পিএম আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০৬:৪২ পিএম
মির্জাপুরে চার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
expand
মির্জাপুরে চার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুরে থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও হেরোইনসহ চার মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) রাতে উপজেলার ভূষন্ডি রথখোলা মোড় এবং নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন রেলগেট এলাকায় স্থানীয় জনতার সহায়তায় তাদের আটক করে পুলিশ।

মির্জাপুর থানার এসআই এএইচএম রাশেদ ফজল ও এস.আই রমিজ রায়হান তাদের গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলেন, মির্জাপুর উপজেলার পৌরসদরের পোষ্টকামুরী পূর্বপাড়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে মোঃ আব্দুল বারেক (৪০), লতিফপুর ইউনিয়নের ছলিমনগর গ্রামের মৃত শাহ আলম হোসেনের ছেলে মোঃ জামিল হোসেন (২৬), ভূষন্ডি দক্ষিণপাড়া গ্রামের মৃত মন্টু মিয়ার ছেলে মোঃ নজরুল (৪০), নাগরপুর উপজেলার বেটুয়াজানী গ্রামের মোঃ কাশেম মিয়ার ছেলে মোঃ রাসেল মিয়া (৩৮)।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত ১১টার দিকে মির্জাপুর নতুন বাসস্ট্যান্ড রেলগেট এলাকার একটি মুদি দোকানে ইয়াবা বিক্রির সময় জামিল হোসেন নামের এক যুবককে হাতেনাতে আটক করেন। পরে পুলিশে সোপর্দ করা হলে আটককৃতর তথ্যমতে ওই দোকানের বারেকের কাছ থেকে ৮পিছসহ ১১ পিস ইয়াবা জব্দ করা হয়।

অপরদিকে শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার বানাইল ইউনিয়নের ভূষন্ডি রথখোলা মোড় এলাকায় হেরোইন বিক্রির সময় মোঃ নজরুল ও মোঃ রাসেল মিয়াকে হাতেনাতে আটক করে স্থানীয় জনতা। খবর পেয়ে মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রমিজ রায়হান ঘটনাস্থল থেকে আসামিদের গ্রেফতার করেন। এসময় আটককৃতদের দেহ তল্লাশি চালিয়ে আসামি নজরুলের কাছ থেকে ০.৩৫ গ্রাম এবং রাসেলের কাছ থেকে ০.৩৫ গ্রামসহ মোট ১২ পুরিয়া (০.৭০ গ্রাম) হেরোইন উদ্ধার করা হয়।

মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানায়, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে পাইকারী মূল্যে মাদকদ্রব্য ক্রয় করে মির্জাপুরসহ আশেপাশের এলাকায় খুচরা মূল্যে বিক্রি করে আসছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর পর রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন