মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাজিলিয়ান ফুটবল ভেঙে পড়েছে, বিস্ফোরক মন্তব্য পেলে কন্যার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ০৯:২৬ পিএম আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০৯:২৯ পিএম
ছবি : সংগৃহীত।
expand
ছবি : সংগৃহীত।

বিশ্ব ফুটবলের অন্যতম সফল দেশ ব্রাজিলের সংকট খেলোয়াড় তৈরিতে নয়; বরং ফুটবল প্রশাসনের ভেতরেই- এমনই মন্তব্য করেছেন কিংবদন্তি পেলের জ্যেষ্ঠ কন্যা কেলি ক্রিস্টিনা নাসিমেন্তো।

তার দাবি, স্বচ্ছতা ও জবাবদিহির অভাবে দীর্ঘদিন ধরে জমে থাকা প্রশাসনিক দুর্বলতাই জাতীয় দলের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলছে। একই সঙ্গে আধুনিক ও কার্যকর ফুটবল কাঠামো গড়ে তোলারও আহ্বান জানান তিনি।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে সমাজকর্মী ও চলচ্চিত্র নির্মাতা কেলি নাসিমেন্তো বলেন, ব্রাজিলিয়ান ফুটবল কার্যত ভেঙে পড়েছে। দুর্নীতি হোক বা অন্য কোনো কারণ, পুরো ব্যবস্থাটি এমনভাবে পরিচালিত হয় যে বাইরের কেউ এর ভেতরের চিত্র দেখতে পারে না। সবাই জানে কোথায় সমস্যা; কিন্তু সেই সমস্যা সমাধানের কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে না।

যদিও তিনি মনে করেন, সমস্যাটি খেলোয়াড় তৈরির ক্ষেত্রে নয়। ব্রাজিলে এখনো বিশ্বের সেরা প্রতিভাবান ফুটবলারদের জন্ম হচ্ছে। কিন্তু সেই প্রতিভাকে সঠিকভাবে কাজে লাগানোর মতো একটি কার্যকর ও জবাবদিহিমূলক ফুটবল কাঠামোর অভাব রয়েছে। ফলে আন্তর্জাতিক পর্যায়ে প্রত্যাশিত সাফল্য পাচ্ছে না দলটি।

সম্প্রতি বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। ১৯৯০ সালের পর এই প্রথম কোনো বিশ্বকাপে তারা শেষ আটে উঠতে ব্যর্থ হলো। সর্বশেষ ২০০২ সালে রোনালদোদের হাত ধরে রেকর্ড পঞ্চম ও এখন পর্যন্ত সর্বশেষ বিশ্বকাপ শিরোপা জিতেছিল ব্রাজিল। এরপর দুই দশকের বেশি সময় কেটে গেলেও বিশ্ব ফুটবলের সর্বোচ্চ আসরে আর শিরোপার দেখা পায়নি সেলেসাওরা।

নাসিমেন্তো জানান, তার বাবা পেলে জীবদ্দশায়ও ব্রাজিলের ফুটবলের এই অবনতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করতেন। তার বিশ্বাস ছিল, বিশ্বের অন্যান্য সফল ফুটবল দেশ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন