

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মধ্যপ্রাচ্যজুড়ে চলমান যুদ্ধ-উত্তেজনার মাঝেই ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে খুজেস্তান প্রদেশে নির্মাণাধীন একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
রোববার (১৯ জুলাই) ইরানের পরমাণু শক্তি সংস্থা (এইওআই)-এর বরাতে এ তথ্য জানিয়েছে, আন্তর্জাতিক সংবাদমাধ্যম আনাদুলু এজেন্সি এবং এএফপি।
২০২২ সালে নির্মাণ শুরু হওয়া ওই পারমাণবিক বিদ্যুৎ স্থাপনায়, আজ স্থানীয় সময় রোববার ভোর ৩টা ৩৯ মিনিটের দিকে হামলা চালানো হয় বলে সূত্রে জানানো হয়েছে।
ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে প্রচারিত বিবৃতির বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে অত্যন্ত বর্বর ও আগ্রাসী এক পদক্ষেপের মাধ্যমে রোববার নির্মাণাধীন দারখোভিন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে মার্কিন বাহিনী।
খুজেস্তান প্রদেশের নির্মাণাধীন দারখোভিন পারমাণবিক এই বিদ্যুৎকেন্দ্রে ক্ষেপণাস্ত্রের আঘাতে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে এই বিষয়ে জানতে বিস্তারিত পর্যালোচনা চলছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন।
উল্লেখ্য, গত জুনে পাকিস্তানের মধ্যস্থতায় স্থায়ী শান্তি চুক্তির লক্ষ্যে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছিল। কিন্তু সম্প্রতি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে তেহরান বাধা দিচ্ছে—ওয়াশিংটনের এমন অভিযোগের পরই ইরানে নতুন করে এই বিধ্বংসী হামলা শুরু করল মার্কিন যুক্তরাষ্ট্র।
সূত্র: এএফপি, আনাদোলু।