শুক্রবার
১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ ফাইনালে কোন দলকে সমর্থন করছেন ব্রাজিলের মার্সেলো?

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ০৫:৪৫ পিএম
ছবি: সংগৃহীত
expand

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা ও স্পেনের লড়াই ঘিরে উত্তেজনা তুঙ্গে। এমন সময় ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার মার্সেলো জানিয়ে দিয়েছেন, ফাইনালে তার সমর্থন স্পেনের পক্ষেই।

রিয়াল মাদ্রিদের সাবেক এই লেফটব্যাক বলেন, ‘আমি চাই স্পেন বিশ্বকাপ জিতুক। কারণ আমি সেখানেই থাকি। ব্রাজিল তো আর বিশ্বকাপে নেই। আমার সন্তানদের জন্ম স্পেনে। গত ২০ বছর ধরে আমি সেখানেই বসবাস করছি। আর সবচেয়ে বড় বিষয় হলো, আমার ছেলে স্পেনের হয়েই খেলছে।’

মার্সেলোর ছেলে এনজো আলভেস বর্তমানে স্পেনের যুব জাতীয় দলের হয়ে খেলছেন। পাশাপাশি তিনি রিয়াল মাদ্রিদের যুব একাডেমিরও সদস্য। তাই ব্যক্তিগত ও পারিবারিক সম্পর্কের কারণেই স্পেনের প্রতি তার সমর্থন বেশি বলে জানিয়েছেন ব্রাজিলের সাবেক এই ডিফেন্ডার।

বিশ্বকাপ থেকে ব্রাজিল বিদায় নেওয়ার পর স্বাভাবিকভাবেই ফাইনালে তার সমর্থন স্পেনের দিকে ঝুঁকেছে। দীর্ঘদিন স্পেনে বসবাস এবং দেশটির ফুটবলের সঙ্গে নিবিড় সম্পর্কও তার এই সিদ্ধান্তের অন্যতম কারণ।

এদিকে, ব্রাজিল-আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ফুটবল প্রতিদ্বন্দ্বিতার বিষয়টিও আলোচনায় এসেছে। আর্জেন্টিনা যদি এবারও বিশ্বকাপ জেতে, তাহলে তাদের শিরোপা সংখ্যা বেড়ে হবে চারটি। সে ক্ষেত্রে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের আরও কাছাকাছি পৌঁছে যাবে আলবিসেলেস্তেরা।

তবে মার্সেলোর বক্তব্যে স্পষ্ট, তার সমর্থনের মূল কারণ ব্রাজিল-আর্জেন্টিনা প্রতিদ্বন্দ্বিতা নয়; বরং স্পেনের সঙ্গে তার দীর্ঘদিনের জীবন, পরিবার এবং ছেলের ফুটবল ক্যারিয়ারের যোগসূত্রই তাকে স্পেনের পক্ষে দাঁড়াতে উদ্বুদ্ধ করেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank