

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং রিয়েল এস্টেট খাতে স্বচ্ছতা বাড়ানোর লক্ষ্যে নতুন নীতিমালা ঘোষণা করেছে সৌদি আরব। এর ফলে দেশটিতে বিদেশিদের জন্য জমি, বাড়ি ও অন্যান্য সম্পত্তি কেনার সুযোগ আরও বিস্তৃত হচ্ছে।
সৌদি আরবের রিয়েল এস্টেট জেনারেল অথরিটি জানিয়েছে, সম্পত্তি ক্রয়-বিক্রয়ের প্রতিটি ধাপে স্বচ্ছতা নিশ্চিত করতে ক্রেতা ও বিক্রেতাকে একটি একীভূত অনলাইন প্ল্যাটফর্মে নিবন্ধন করতে হবে। ‘সৌদি প্রপার্টি’ নামের এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সব লেনদেন পরিচালিত হবে।
খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বিদেশিদের সম্পত্তি মালিকানার অনুমোদনসংক্রান্ত আইন ২০২৫ সালের জুলাইয়ে ঘোষণা করা হয় এবং তা ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হয়েছে। এই পদক্ষেপ সৌদি সরকারের ভিশন ২০৩০ সংস্কার কর্মসূচির অংশ, যার লক্ষ্য অর্থনীতিকে বহুমুখী করা এবং বিদেশি বিনিয়োগ বাড়ানো।
নতুন নিয়ম অনুযায়ী, বিদেশিরা রিয়াদ, জেদ্দা, মক্কা, মদিনাসহ দেশটির বিভিন্ন শহর ও গভর্নরেটে সম্পত্তি কিনতে পারবেন। তবে মক্কা ও মদিনায় সম্পত্তি মালিকানার ক্ষেত্রে বিশেষ বিধিনিষেধ রাখা হয়েছে। সেখানে শুধু মুসলিম ব্যক্তিরা এবং বিদেশি অংশীদারিত্ব থাকা সৌদি কোম্পানিগুলো সম্পত্তির মালিক হতে পারবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ‘সৌদি প্রপার্টি’ প্ল্যাটফর্মে বিনিয়োগের জন্য নির্ধারিত এলাকা, বাজার তথ্য এবং সম্ভাবনাময় প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য থাকবে, যাতে দেশি ও বিদেশি বিনিয়োগকারীরা আরও নিরাপদ ও স্বচ্ছ পরিবেশে সিদ্ধান্ত নিতে পারেন।
