শুক্রবার
০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

খামেনির শেষকৃত্যের আয়োজনে ছোট কফিন ঘিরে কৌতূহল, যা জানা গেল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ০৯:৩৬ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কফিনের পাশে রাখা ছোট একটি কফিন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। তেহরানের গ্র্যান্ড মসাল্লায় আয়োজিত শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে বড় কফিনগুলোর পাশে থাকা শিশুর আকারের কফিনটি ছিল তার ১৪ মাস বয়সী নাতনি জাহরা মোহাম্মাদি গোলপায়গানির।

শুক্রবার (০৩ জুলাই) তেহরানের গ্র্যান্ড মসাল্লা মসজিদে খামেনি ও তার পরিবারের নিহত সদস্যদের মরদেহ জনসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য রাখা হয়। সেখানে মোট পাঁচটি কফিন ছিল। এর মধ্যে একটি ছোট কফিনের সামনে একটি শিশুর ছবি রাখা ছিল, যা উপস্থিত অনেকের দৃষ্টি আকর্ষণ করে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে আরও ছিলেন খামেনির জামাতা মেসবাহ-উল-হুদা বাঘেরি, তার জ্যেষ্ঠ কন্যা সাইয়্যেদেহ বোশরা হোসেইনি খামেনি এবং পুত্রবধূ জাহরা হাদ্দাদ আদেল।

শুক্রবার থেকেই হাজারো মানুষ গ্র্যান্ড মসাল্লায় এসে নিহতদের প্রতি শেষ শ্রদ্ধা জানান। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, দেশি-বিদেশি অতিথি ও ধর্মীয় নেতারাও সেখানে উপস্থিত হয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি জানিয়েছে, আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যকে কেন্দ্র করে ইরানজুড়ে কয়েক দিনব্যাপী রাষ্ট্রীয় শোক ও আনুষ্ঠানিকতা পালন করা হচ্ছে। ইতোমধ্যে আফগানিস্তান ও ইন্দোনেশিয়ার ধর্মীয় নেতারাও প্রথম দিকেই মসজিদে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Australia VS Egypt
Scheduled
04 Jul, 12:00 AM
VS
World Cup