মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরাইলের সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলার দাবি হিজবুল্লাহর

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৬, ০৬:৪৮ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ উত্তর ইসরাইলে একাধিক হামলা চালানোর দাবি করেছে।

গোষ্ঠীটির ভাষ্য অনুযায়ী, রকেট, ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে বিভিন্ন সামরিক স্থাপনা এবং সীমান্তঘেঁষা জনপদকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, উত্তর ইসরাইলের মেরন এলাকায় অবস্থিত একটি বিমানঘাঁটির দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

একই সঙ্গে রামোত নাফতালির কাছে অবস্থিত আরেকটি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে একাধিক আক্রমণাত্মক ড্রোন পাঠানো হয়েছে বলেও দাবি করা হয়।

এর বাইরে সীমান্তবর্তী মানারা ও জারইত এলাকাতেও রকেট হামলা চালানোর কথা জানিয়েছে গোষ্ঠীটি। তাদের বক্তব্য অনুযায়ী, এসব হামলা ছিল সমন্বিত এবং নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক।

তবে এ হামলাগুলোর বিষয়ে ইসরাইলি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দেশটির গণমাধ্যমেও এখন পর্যন্ত হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির নির্ভরযোগ্য তথ্য প্রকাশ হয়নি।

সীমান্ত এলাকায় পাল্টাপাল্টি হামলার এমন খবরে আবারও উত্তেজনা বেড়েছে। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার মধ্যে ইসরাইল-লেবানন সীমান্ত পরিস্থিতি আরও স্পর্শকাতর হয়ে উঠছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Portugal VS Uzbekistan
Scheduled
23 Jun, 11:00 PM
VS
World Cup