বৃহস্পতিবার
১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের দুই শীর্ষ গোয়েন্দা কর্মকর্তাকে হত্যার দাবি ইসরায়েলের

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ০৯:৫০ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

ইরানের আরও দুই জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তাকে হত্যার দাবি করেছে ইসরায়েল।

দেশটির সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, রাজধানী তেহরানে চালানো এক বিমান হামলায় ওই দুই কর্মকর্তা নিহত হয়েছেন।

ইসরায়েলি বাহিনীর দাবি অনুযায়ী, গত শুক্রবার পরিচালিত ওই হামলায় নিহত হন আবদুল্লাহ জালালি-নাসাব এবং আমির শরীয়ত।

তারা দুজনই ইরানের সামরিক কাঠামোর গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন বলে উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, নিহত দুই কর্মকর্তা ‘খাতাম আল-আনবিয়া ইমার্জেন্সি কমান্ড’-এর গোয়েন্দা বিভাগের সঙ্গে যুক্ত ছিলেন এবং ওই ইউনিটের গোয়েন্দা কার্যক্রমের তদারকি করতেন। ইসরায়েলের মতে, তাদের মৃত্যু ইরানের সামরিক কমান্ড ও নিয়ন্ত্রণ কাঠামোর জন্য বড় ধরনের ধাক্কা হতে পারে।

অন্যদিকে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) সংশ্লিষ্ট একটি টেলিগ্রাম চ্যানেলে আবদুল্লাহ জালালি-নাসাবের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

তবে আমির শরীয়তের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই ধরনের হামলার ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ধারণা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Czechia VS South Africa
Scheduled
18 Jun, 10:00 PM
VS
World Cup