বৃহস্পতিবার
১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সংঘাতে মধ্যপ্রাচ্যে নিহতের সংখ্যা ২২০০ ছাড়ালো

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ০২:০০ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে চলমান সংঘাতে নিহতের সংখ্যা দুই হাজার ২০০-এর বেশি হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি হামলা শুরু হওয়ার পর বিভিন্ন দেশ থেকে হতাহতের এ তথ্য প্রকাশ পেয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

সংঘাত শুরুর পর সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে ইরানে। সেখানে এখন পর্যন্ত এক হাজার ৪৪৪ জন নিহত হয়েছেন। এছাড়া লেবাননে প্রাণ হারিয়েছেন ৭৭৩ জন।

অন্যদিকে ইসরাইলে নিহতের সংখ্যা ১৪ জন। উপসাগরীয় কয়েকটি দেশেও হতাহতের ঘটনা ঘটেছে। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতে ছয়জন, বাহরাইনে দুইজন, সৌদি আরবে দুইজন, কুয়েতে ছয়জন এবং ওমানে তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

এ ছাড়া ওই অঞ্চলে অবস্থানরত মার্কিন বাহিনীর ১১ জন সদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে। ইরাকেও সংঘাতের প্রভাব পড়েছে, সেখানে নিহত হয়েছেন ২৬ জন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিভিন্ন সামরিক ও জ্বালানি স্থাপনাকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথ হামলা চালানোর পর থেকেই মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা দ্রুত ছড়িয়ে পড়ে। এরপর ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘোষণা দেয়, যার প্রভাব উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশেও দেখা যায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Czechia VS South Africa
Scheduled
18 Jun, 10:00 PM
VS
World Cup