শুক্রবার
১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাহরাইনের প্রধান তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ০৩:২৮ পিএম
বাহরাইনের বৃহত্তম তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা
expand
বাহরাইনের বৃহত্তম তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে বাহরাইনের প্রধান তেল শোধনাগারে ড্রোন হামলার ঘটনা ঘটেছে।

এই হামলার পর রাষ্ট্রীয় তেল কোম্পানি বাপকো এনার্জিস তাদের বাণিজ্যিক কার্যক্রমে ‘ফোর্স মজিউর’ বা অপ্রতিরোধ্য পরিস্থিতি ঘোষণা করেছে।

সোমবার (৯ মার্চ) ভোরে বাহরাইনের সিত্রা দ্বীপে অবস্থিত দেশের একমাত্র ও বৃহত্তম তেল শোধনাগারকে লক্ষ্য করে হামলা চালানো হয়।

এতে শোধনাগারের একটি ইউনিটে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে সেখানে বড় ধরনের অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। ফলে শোধনাগারটির স্বাভাবিক উৎপাদন, রপ্তানি ও সরবরাহ কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বাপকো এনার্জিস এক বিবৃতিতে জানায়, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং স্থাপনায় সরাসরি হামলার কারণে তারা কিছু বাণিজ্যিক চুক্তি সাময়িকভাবে স্থগিত রাখতে বাধ্য হয়েছে।

‘ফোর্স মজিউর’ ঘোষণার অর্থ হলো অপ্রত্যাশিত ও নিয়ন্ত্রণের বাইরে থাকা পরিস্থিতির কারণে প্রতিষ্ঠানটি নির্ধারিত চুক্তিগত দায়বদ্ধতা সাময়িকভাবে পালন করতে পারবে না।

তবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের অভ্যন্তরীণ বাজারে জ্বালানি সরবরাহ অব্যাহত রাখতে বিকল্প ব্যবস্থা প্রস্তুত রাখা হয়েছে। ফলে স্থানীয় পর্যায়ে জ্বালানি সংকট তৈরি হওয়ার আশঙ্কা নেই বলেও তারা আশ্বস্ত করেছে।

হামলার পরপরই শোধনাগার এলাকা থেকে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায় বলে জানিয়েছেন স্থানীয় প্রত্যক্ষদর্শীরা। এ ঘটনায় সিত্রা এলাকায় কিছু ক্ষয়ক্ষতি এবং কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে শোধনাগারের ভেতরে কোনো প্রাণহানির খবর এখন পর্যন্ত নিশ্চিত করা হয়নি।

মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ঘিরে চলমান উত্তেজনা ও সামরিক সংঘাতের দশম দিনে এই হামলার ঘটনা ঘটল। এর প্রভাব ইতোমধ্যে বিশ্ব জ্বালানি বাজারেও পড়তে শুরু করেছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম হঠাৎ করেই বেড়ে ব্যারেলপ্রতি ১১৪ ডলার অতিক্রম করেছে, যা সংঘাত শুরুর সময়ের তুলনায় প্রায় ৬০ শতাংশ বেশি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
USA VS Australia
Scheduled
20 Jun, 01:00 AM
VS
World Cup