মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে বহুতল ভবনে আগুন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ০৩:০৬ পিএম
মিরপুরে বহুতল ভবনে আগুন
expand
মিরপুরে বহুতল ভবনে আগুন

রাজধানীর মিরপুর-২ এ একটি বহুতল ভবন এল এ প্লাজায় আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।

সোমবার (৯ মার্চ) দুপুরে ১টায় আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস মিডিয়া সেলের পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম।

তিনি জানান, দুপুর ১টা ৫৮ মিনিটে প্রথম ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। সর্বশেষ ৫টি ইউনিট কাজ করছে। আরও কয়েকটি ইউনিট পথে আছে।

তিনি আরও জানান, মিরপুর স্টেডিয়ামের বিপরীতে ১১ তলা ভবন এল এ প্লাজার তৃতীয় তলায় এ অগ্নিকাণ্ড ঘটেছে। বাণিজ্যিক ভবন হওয়ায় ভেতরে অনেকের আটকা পড়ার সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে চারজনকে উদ্ধার করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Senegal
Scheduled
17 Jun, 01:00 AM
VS
World Cup