বৃহস্পতিবার
১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরাইলে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ০৮:৩০ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

ইসরাইলের বিভিন্ন এলাকা লক্ষ্য করে একযোগে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। বিষয়টি নিশ্চিত করেছে ইসরাইলি সামরিক বাহিনী (আইডিএফ)। হামলার পর দেশজুড়ে জরুরি সতর্কতা জারি করা হয়েছে।

আইডিএফের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরপরই সম্ভাব্য লক্ষ্যবস্তু এলাকায় সাইরেন বাজতে শুরু করে।

একই সঙ্গে নাগরিকদের মোবাইল ফোনে সতর্কবার্তা পাঠিয়ে দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। বিভিন্ন শহরে বাসিন্দাদের বাঙ্কার ও সুরক্ষিত স্থানে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। প্রতিরক্ষা ইউনিটগুলো আকাশেই ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করার চেষ্টা চালাচ্ছে বলে দাবি করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে আইডিএফ।

আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে এই হামলাকে নতুন মাত্রা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ঘটনাপ্রবাহ নিয়ে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ তৈরি হয়েছে।

সূত্র:বিবিসি

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Czechia VS South Africa
Scheduled
18 Jun, 10:00 PM
VS
World Cup