

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জীবনের এক নতুন ও সুন্দর অধ্যায়ে পা রাখলেন জনপ্রিয় উপস্থাপক, মডেল এবং উদ্যোক্তা ইসরাত পায়েল। পরিবারের পূর্ণ সম্মতিতে এবং আপনজনদের উপস্থিতিতে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।
গত শনিবার সকালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের কয়েকটি চমৎকার ছবি শেয়ার করে ভক্তদের এই সুখবরটি নিজেই জানান তিনি। লাল রঙের জমকালো শাড়িতে স্বামী ও পরিবারের সদস্যদের সঙ্গে বেশ হাসিখুশি লুকে দেখা গেছে তাকে।
পায়েলের এই বিয়ের খবর প্রকাশের পর থেকেই তার জীবনসঙ্গী কে, তা নিয়ে ভক্তদের মাঝে কৌতূহল তৈরি হয়। জানা গেছে, তার স্বামীর নাম আল-আমিন চৌধুরী, যিনি পেশায় একজন ব্যবসায়ী এবং যুক্তরাজ্যে বেশ কয়েকটি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন। বিয়ের পোস্টে পায়েল লিখেছেন,
‘আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, পরিবারের সম্মতিতে আল-আমিন চৌধুরীর সঙ্গে আমার বিয়ে হয়েছে। এখনকার সময়ে বিয়ে করে সুখে থাকার চেয়ে শেষ পর্যন্ত একসঙ্গে টিকে থাকাটাই বড় চ্যালেঞ্জ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন শেষ পর্যন্ত একসঙ্গে টিকে থাকতে পারি।’
বিয়ে নিয়ে নেটিজেনদের নানা জল্পনার জবাবে কমেন্ট বক্সে পায়েল পরিষ্কার করে জানান যে, তাদের বিয়েটি বেশ কিছুদিন আগেই সম্পন্ন হয়েছে, তাই এটি হুট করে নেওয়া কোনো সিদ্ধান্ত নয়। এদিকে ব্যক্তিগত জীবনের এই নতুন সূচনার পাশাপাশি তার বর্ণাঢ্য ক্যারিয়ারও বেশ সমৃদ্ধ।
২০১৫ সালে আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস হেরিটেজ ইন্টারন্যাশনাল’-এ সাফল্য অর্জনের মাধ্যমে আলোচনায় আসেন তিনি। একই বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপের বিভিন্ন আয়োজন উপস্থাপনা করে তিনি দর্শকদের নজর কাড়েন।
পরবর্তীতে ছোটপর্দা, বিভিন্ন বড় স্টেজ শো, মডেলিং এবং উদ্যোক্তা হিসেবে নিজের শক্ত অবস্থান তৈরি করে নেওয়া এই তারকা এখন নতুন জীবনের সুখ ও শান্তির জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।



