বুধবার
০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লোহিত সাগরে ভারতীয় জাহাজে হামলা

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬, ০২:৫৪ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ইয়েমেনের পশ্চিম উপকূলের কাছে লোহিত সাগরে হামলার পর ভারতীয় পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ ডুবে গেছে। এ সময় জাহাজটিতে থাকা ১৩ ভারতীয় ও একজন ইয়েমেনি নাবিকসহ ১৪ জনকেই উদ্ধার করেছে ইয়েমেনের বাহিনী। পরে তাদের চিকিৎসাসেবাও দেয়া হয়েছে বলে সূত্রে জানানো হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, এমএসভি ফাইজ নূর ওলিয়া নামের জাহাজটি ইয়েমেনের পশ্চিম উপকূলে হুতি-নিয়ন্ত্রিত হোদেইদা বন্দর থেকে প্রায় ১৩ নটিক্যাল মাইল দক্ষিণে হামলার শিকার হয়। একটি প্রজেক্টাইলের আঘাতে জাহাজটি ভারসাম্য হারিয়ে উল্টে যায় এবং পরে ডুবে যায়।

ইয়েমেনের ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্স জানিয়েছে, উপকূলরক্ষী ও নৌবাহিনীর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে জাহাজের নাবিকদের উদ্ধার করেন। পরে তাদের মোখা বন্দরে নেয়া হয়।

এ দিকে ভারতীয় পতাকাবাহী জাহাজে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে নয়াদিল্লি। ভারতের কেন্দ্রীয় বন্দর, নৌপরিবহন ও জলপথমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানান, একটি প্রজেক্টাইলের আঘাতে জাহাজটি উল্টে ডুবে যায়। এই অঞ্চলে থাকা ভারতীয় নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং উদ্ধারকৃত নাবিকদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য সমস্ত সংস্থার সঙ্গে সমন্বয় করে অবিলম্বে ব্যবস্থা নিতে তিনি ডিরেক্টর জেনারেল মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশনকে (ডিজিএমএ) নির্দেশ দিয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন