বৃহস্পতিবার
০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আলী খামেনির দাফন অনুষ্ঠানে যাচ্ছেন না মোদি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ০৩:১৩ এএম আপডেট : ০২ জুলাই ২০২৬, ০৩:১৪ এএম
সংগৃহীত
expand
সংগৃহীত

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় দাফন অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অংশ নিচ্ছেন না।

তবে অনুষ্ঠানে যোগ দিতে একটি উচ্চপর্যায়ের ভারতীয় প্রতিনিধি দল তেহরান সফর করবে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির সূত্রে জানা গেছে, প্রতিনিধি দলে থাকছেন বিহারের গভর্নর জেনারেল সৈয়দ হাসনাইন এবং ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা।

এর আগে চলতি মাসের শুরুতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ব্যক্তিগতভাবে দাফন অনুষ্ঠানে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত মোদি নিজে সফরে যাচ্ছেন না।

গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রথম দিনে মার্কিন ও ইসরায়েলি হামলায় নিহত হন ইরানের দীর্ঘদিনের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তাঁর মৃত্যুর পর ছেলে মোজতবা খামেনি দেশটির নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, আগামী ৪ জুলাই থেকে শুরু হবে ছয় দিনব্যাপী রাষ্ট্রীয় শোকানুষ্ঠান। ৯ জুলাই খামেনির দাফনের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হবে। এ সময়ের মধ্যে ৭ জুলাই পবিত্র কোম (কুম) নগরীতে বিশেষ ধর্মীয় আচার-অনুষ্ঠানও অনুষ্ঠিত হবে।

ইরানি কর্তৃপক্ষের ধারণা, শোকানুষ্ঠানে অংশ নিতে দেশজুড়ে লাখ লাখ মানুষ সমবেত হবেন। ফলে এটি সাম্প্রতিক সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আয়োজন হিসেবে বিবেচিত হচ্ছে।

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তির পর এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে, যা দুই দেশের মধ্যে নতুন কূটনৈতিক প্রক্রিয়ার সূচনা হিসেবে দেখা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Belgium VS Senegal
113'
2 - 2
86' Romelu Lukaku
89' Youri Tielemans
25' Habib Diarra
51' Ismaïla Sarr
World Cup