

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভারতের মণিপুর রাজ্যের কাংপোকপি জেলায় একদল সশস্ত্র হামলাকারীর গুলিবর্ষণ ও অগ্নিসংযোগে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় লইবোল গ্রামে একাধিক বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।
শুক্রবার (০৪ জুন) ভোর আনুমানিক ৪টা ১০ মিনিটে নিউ কেইথেলমানবি এলাকার অন্তর্গত লইবোল গ্রামে অজ্ঞাতপরিচয় সশস্ত্র ব্যক্তিরা হঠাৎ গুলিবর্ষণ শুরু করে। এতে গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বাসিন্দারা নিরাপদ স্থানে পালিয়ে যান।
হামলায় নিহতরা হলেন লেটখোংগাম হাওকিপ, টিনমেরি হাওকিপ ও জাংমিনলাল হাওকিপ। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।
গুলিবর্ষণের পাশাপাশি বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
এদিকে ঘটনার খবর পেয়ে নিরাপত্তা বাহিনী দ্রুত এলাকায় পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে অতিরিক্ত নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয় বলে জানা গেছে।
এ ঘটনায় এখনো কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি। তবে স্থানীয়দের অভিযোগ, সশস্ত্র একটি গোষ্ঠী হামলায় জড়িত থাকতে পারে।
কাংপোকপি জেলায় চলমান জাতিগত উত্তেজনার প্রেক্ষাপটে এই হামলা নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি করেছে। প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে।
