রবিবার
১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপির প্রধান কার্যালয়ের সামনে ব্যাপক পুলিশ মোতায়ন

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ১০:৪৯ পিএম আপডেট : ২৮ জুলাই ২০২৬, ১০:৫৬ পিএম
ছবি: এনপিবি নিউজ
expand
ছবি: এনপিবি নিউজ

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে দলটির প্রধান কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিচ্ছেন নেতা-কর্মীরা।

এসময় প্রধান কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

মঙ্গলবার (২৮ জুলাই) রাতে রাজধানীর বাংলামোটর মোড়ে এ কর্মসূচি পালন করেন এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা। রাত সাড়ে ১০টায় বাংলামোটর মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।

রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এনসিপি জানায়, হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিলের কর্মসূচি নেওয়া হয়েছে। এতে দলের নেতাকর্মীদের পাশাপাশি গণমাধ্যমকর্মীদেরও উপস্থিত থাকার আহ্বান জানানো হয়।

তবে হামলার অভিযোগের বিষয়ে বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank