

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভারতের তামিলনডুর রাজনীতিতে দীর্ঘদিন ধরে চলা দুই প্রধান শক্তির প্রভাবে ধস নামিয়ে এবার বিধানসভা নির্বাচনে অভাবনীয় সাফল্য পেয়েছে অভিনেতা বিজয়ের দল তামিলাগা ভেট্টি কাজাগাম (টিভিকে)।
তবে সরকার গঠনের ম্যাজিক ফিগার ছুঁতে পারেনি দলটি। এমন পরিস্থিতিতে সরকার গড়ার প্রয়োজনীয় সমর্থন চেয়ে কংগ্রেসের দ্বারস্থ হয়িছিলেন বিজয় নিজেই। পরে বুধবার (০৬ মে) সকালে বিজয়কে সমর্থনের ঘোষণা দেয় কংগ্রেস। এবার বিদুথালাই চিরুথাইগাল কাচ্চির (ভিসিকে) কাছেও আনুষ্ঠানিকভাবে সমর্থন চেয়েছে বিজয়ের দল।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, থোল থিরুমাভালাভান নেতৃত্বাধীন ভিসিকে এবারের নির্বাচনে দুটি আসনে জয় পেয়েছে। সরকার গঠনের জন্য দলটির সমর্থন চাইছে টিভিকে।
এর আগে পাঁচটি আসনে জয় পাওয়া কংগ্রেসও বিজয়ের সম্ভাব্য সরকারকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে নিশ্চিত করেছেন দলটির এক নেতা।
টিভিকের অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, দলটি সিপিআই ও সিপিএমের সমর্থনেরও আশা করছে। এ দুটি দলই নির্বাচনে দুটি করে আসন পেয়েছে।
কংগ্রেসের ৫, ভিসিকের ২, সিপিআইয়ের ২ এবং সিপিএমের ২ জন বিধায়কের সমর্থন পেলে টিভিকের মোট সমর্থন দাঁড়াবে ১১৯ জন বিধায়কে, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার চেয়ে এক আসন বেশি।
