

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভারতের তামিলনডুর রাজনীতিতে দীর্ঘদিন ধরে চলা দুই প্রধান শক্তির প্রভাবে ধস নামিয়ে এবার বিধানসভা নির্বাচনে অভাবনীয় সাফল্য পেয়েছে অভিনেতা বিজয়ের দল তামিলাগা ভেট্টি কাজাগাম (টিভিকে)।
তবে সরকার গঠনের ম্যাজিক ফিগার ছুঁতে পারেনি দলটি। এমন পরিস্থিতিতে সরকার গড়ার প্রয়োজনীয় সমর্থন চেয়ে কংগ্রেসের দ্বারস্থ হয়িছিলেন বিজয় নিজেই।
এ নিয়ে বুধবার (০৬ মে) এক জরুরি বৈঠক করে তামিলনাডু রাজ্য কংগ্রেসের শীর্ষ নেতারা। যেখানে তারা বিজয়ের দলকে সমর্থন দেয়ার সিদ্ধান্ত নেন।
কংগ্রেস সাংসদ শশীকান্ত সেন্থিল ভারতীয় সংবাদমাধ্যম এনডিভিকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি জানান, ‘হ্যাঁ, রাজনৈতিক বিষয়ক কমিটি সরকার গঠনে বিজয়ের দল তামিলগা ভেত্রি কাজাগামকে (টিভিকে) টিভিকে-কে সমর্থন করার জন্য টিএনসিসি-কে অনুমোদন দিয়েছে।’
সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী বিজয়ের দল টিভিকে-কে সমর্থন দেয়ার পক্ষেই ছিলেন। তবে কংগ্রেস সভাপতি খার্গে চেয়েছিলেন দিল্লির নেতাদের পরিবর্তে তামিলনাড়ু কংগ্রেস কমিটি এই সিদ্ধান্ত নিক। কংগ্রেস রাজনৈতিক বিষয়ক কমিটির গভীর রাতের এক ভার্চুয়াল বৈঠকে তামিলনাড়ু ইউনিটকে টিভিকে-র সরকার গঠনে সমর্থন দেয়ার অনুমোদন দেয়া হয়।
এদিকে সমর্থন জানালেও কংগ্রেস বিজয়ের সরকারে অন্তত দুটি মন্ত্রীর পদ আশা করছে। কংগ্রেস নেতা গিরিশ চোডানকর এবং প্রবীণ চক্রবর্তী টিভিকে নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন।
এছাড়া টিভিকে অবশ্যই এনডিএ বা অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুন্নেত্রা কাজাগাম (এআইএডিএমকে) সহ এর মিত্রদের সঙ্গে জোট করতে পারবে না এমন শর্তও কংগ্রেসের পক্ষ থেকে দেয়া হয়েছে।
কংগ্রেসের পক্ষ থেকে তামিলনাড়ুর রাজ্যপালের কাছে একটি আনুষ্ঠানিক সমর্থনপত্র জমা দেয়া হবে বলে আশা করা হচ্ছে। এমনটি বিজয়ের আগামীকালই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পথ প্রশস্ত করবে। এদিকে এর কংগ্রেসের এই পদক্ষেপকে ‘বিশ্বাসঘাতকতা’ বলে আখ্যা দিয়েছেন ডিএমকে মুখপাত্র এ সারাভানান। ডিএমকে-র সমর্থন ছাড়া দলটি তার পাঁচটি আসন জিততে পারত না বলেও মন্তব্য করেছেন তিনি।
উল্লেখ্য, ২৩৪ সদস্যের বিধানসভায় ১০৮টি আসন হাতে নিয়ে টিভিকে সংখ্যাগরিষ্ঠতা থেকে মাত্র ১০টি আসন দূরে ছিল। এখন কংগ্রেসের সমর্থন পাওয়ায় দলটির ১১৩ আসনের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।
টিভিকে-র অভ্যন্তরীণ সূত্র এনডিটিভিকে জানিয়েছিল, তারা ডিএমকে-র অন্যান্য প্রধান মিত্র দল; সিপিআই (দুটি আসন), সিপিএম (দুটি আসন) এবং ভিসিকে (দুটি আসন)-এর সমর্থনের ওপর নির্ভর করছে।
মন্তব্য করুন
