বুধবার
০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভোটগণনায় অনিয়মের অভিযোগ মমতার, যা বলছে নির্বাচন কমিশন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ মে ২০২৬, ০৯:১২ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে রীতিমতো ভরাডুবি হয়েছে তৃণমূল কংগ্রেসের। ২৯৪ আসনের এই নির্বাচনে ৮০টি আসন পেয়েছে দলটি। অন্যদিকে ২০৭টি আসে নিয়ে এ রাজ্যে প্রথমবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি।

এদিকে নির্বাচনে হারের পর ভোটগণনায় অনিয়মের অভিযোগ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি পদত্যাগ না করার ঘোষণাও দিয়েছেন তিনি।

তবে ভোটগণনায় কোনও অনিয়ম হয়নি বলে জানিয়েছেন, পশ্চিমবঙ্গের প্রধান নির্বাচনী কর্মকর্তা (সিইও) মনোজ কুমার আগরওয়াল। সম্পূর্ণ স্বচ্ছভাবে, নিয়ম মেনেই গণনা ও ফলপ্রকাশ হয়েছে বলেও জানান তিনি।

তিনি তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ পুরোপুরি মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। এ বিষয়ে কলকাতা দক্ষিণের জেলা নির্বাচন অফিসার রিপোর্ট দিয়েছেন বলে জানান তিনি।

তিনি বলেন, গণনাকেন্দ্রের সিসিটিভি বন্ধ, ধাক্কাধাক্কি করে বের করে দেওয়াসহ যে একাধিক অভিযোগ মমতা তুলেছেন, সেসব তাঁর মনগড়া।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন