

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এরই মধ্যে চলছে গণনার কাজ। নির্বাচন শেষ হলেও ফলাফলকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ কমেনি। ইভিএমের নিরাপত্তা ও বুথ ফেরত জরিপ ঘিরে নতুন করে শুরু হয়েছে তর্ক-বিতর্ক।
ভোট শেষের পর ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ‘স্ট্রং রুমে’ সংরক্ষণ করা হলেও তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী এবং বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
কারচুপির আশঙ্কা তুলে তিনি বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নিজ কেন্দ্র বালিগঞ্জের লর্ড সিনহা রোডের শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে প্রায় চার ঘণ্টা অবস্থান করেন।
ভারতীয় গণমাধ্যমগুলোর সঙ্গে যৌথভাবে পরিচালিত বুথ ফেরত জরিপ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, মোটা অঙ্কের টাকার বিনিময়ে এমন সমীক্ষার ফল আনা হয়েছে। কিন্তু মানুষ তৃণমূলকেই ভোট দিয়েছে। এ সময় কত আসন পাবেন, সেটাও স্পষ্ট করেন তিনি।
তৃণমূল নেত্রী অভিযোগ করে আরও বলেন, ‘তাদের এজেন্ট গ্রেপ্তার হয়েছেন, অনেকগুলো একপেশে ব্যাপার হয়েছে। এরপরও যদি কেউ ইভিএম মেশিনে চুরি করার চেষ্টা করে, যদি কেউ গণনা চুরি করার চেষ্টা করে, তাহলে তারা একসঙ্গে জীবন-মরণের লড়াইয়ে নামবো।’
অন্যদিকে, এসব অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি নেতারা। দলটির নেতা শুভেন্দু অধিকারী কটাক্ষ করে বলেন, পরাজয়ের আশঙ্কা থেকেই এমন মন্তব্য করছেন মমতা।
নির্বাচন শেষে রাজ্যের বিভিন্ন স্থানে কঠোর নিরাপত্তার মধ্যে ৭৮টি স্ট্রং রুমে ইভিএম রাখা হয়েছে। তবে বৃহস্পতিবার রাতে সিসিটিভি ফুটেজে স্ট্রং রুমের ভেতরে কিছু ব্যক্তিকে মেশিনের কাছে দেখা গেছে, এমন অভিযোগ তুলে তৃণমূল কর্মী-সমর্থকেরা প্রতিবাদ জানাতে শুরু করেন। এ ঘটনায় উত্তেজনা বাড়ে এবং দলটির প্রতিনিধি দল একাধিক স্থানে অবস্থান নেয়।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার মধ্যে ভবানীপুর এলাকার একটি স্ট্রং রুমে গিয়ে সরাসরি উপস্থিত হন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি কিছু সময় অবস্থান করেন এবং নিরাপত্তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।
মন্তব্য করুন
