

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশের নির্বাচন ঘিরে ভারতের অবস্থান স্পষ্ট করে বক্তব্য দিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
তিনি বলেছেন, 'আমরা ফলাফলের জন্য অপেক্ষা করব এবং দেখব কেমন ম্যান্ডেট আসে, তারপর আমরা বাকি বিষয়গুলো দেখব। নির্বাচন নিয়ে আমাদের অবস্থান পরিষ্কার: আমরা বাংলাদেশে স্বাধীন, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচনের পক্ষে।'
এবারের নির্বাচন পর্যবেক্ষণে কোনো প্রতিনিধি পাঠায়নি ভারত। এ বিষয়ে তিনি বলেন, ‘আমরা এ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর জন্য আমন্ত্রণ পায়নি। আর তাই বাংলাদেশের এই নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠায়নি।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ এবং শেষ হয় বিকেল সাড়ে ৪ টায়।
মন্তব্য করুন

