রবিবার
২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইউক্রেনের সঙ্গে ৩২ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ পিএম
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
expand
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

ইউক্রেনের সঙ্গে স্বল্পমেয়াদি যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অর্থোডক্স ইস্টার উপলক্ষে ৩২ ঘণ্টার এই যুদ্ধবিরতির সিদ্ধান্ত দেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লোদিমির জেলেনস্কিও এ পদক্ষেপে সম্মতি জানিয়েছেন।

বার্তাসংস্থা Reuters জানায়, শনিবার বিকাল থেকে শুরু হয়ে রোববার মধ্যরাত পর্যন্ত এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে। এ সময় সব ধরনের সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, যুদ্ধবিরতির সময় সেনাবাহিনীকে সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে, যাতে কোনো ধরনের উসকানি মোকাবিলা করা যায়।

এদিকে জেলেনস্কি জানান, ইস্টার উপলক্ষে যুদ্ধবিরতির প্রস্তাব আগে থেকেই ইউক্রেনের পক্ষ থেকে দেওয়া হয়েছিল। বর্তমান এই উদ্যোগ বাস্তবায়ন হলে তা শান্তি প্রতিষ্ঠার পথে ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো পূর্ব আলোচনা ছাড়াই নেওয়া হয়েছে এবং এটি বৃহত্তর কোনো শান্তি আলোচনার অংশ নয়।

চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে এই অস্থায়ী যুদ্ধবিরতিকে কিছুটা স্বস্তির বার্তা হিসেবে দেখা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Spain VS Saudi Arabia
Scheduled
21 Jun, 10:00 PM
VS
World Cup