রবিবার
০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আকাশে তীব্র ঝাঁকুনিতে বিমানে আতঙ্ক, আহত ১২

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ০৪:১০ পিএম আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ১১:০৪ পিএম
ছবি : সংগৃহীত।
expand

থাইল্যান্ডের ফুকেট থেকে ভারতের দিল্লিগামী ‘এয়ার ইন্ডিয়া’ –এর একটি যাত্রীবাহী বিমান মাঝ আকাশে তীব্র টার্বুলেন্সের কবলে পড়ে। এতে দুই কেবিন ক্রুসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। তবে গুরুতর আহতের কোনো খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (৪ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এয়ার ইন্ডিয়ার এক বিবৃতিতে বলা হয়, ফুকেট থেকে দিল্লিগামী ফ্লাইট এআই৩৭৯ উড্ডয়নের কিছুক্ষণ পর স্বল্প সময়ের জন্য তীব্র টার্বুলেন্সের মুখে পড়ে। এতে বিমানের উচ্চতায় আকস্মিক পরিবর্তন ঘটে এবং কয়েকজন যাত্রী ও কেবিন ক্রু আহত হন। টার্বুলেন্সের কারণে বিমানটিরও কিছু ক্ষতি হয়েছে।

বিমানটিতে মোট ১৩৪ জন যাত্রী ছিলেন। পরে এটি নিরাপদে দিল্লিতে অবতরণ করে এবং সবাই নিরাপদে বিমান থেকে নেমে আসেন।

এয়ার ইন্ডিয়া জানায়, আহতদের তাৎক্ষণিকভাবে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। যাত্রী ও কর্মীদের নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। পাশাপাশি ঘটনার তদন্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে।

অবতরণের পর কয়েকজন যাত্রী জানান, হঠাৎ করেই বিমানের উচ্চতা দ্রুত কমে যায়। এতে অনেকে আসন থেকে ছিটকে পড়েন। এক যাত্রী বলেন, বিমানের ছাদে মাথায় আঘাত লাগার পর তিনি আসন থেকে নিচে পড়ে যান। এ ঘটনায় কয়েকজন যাত্রী মাথা ও শরীরের বিভিন্ন স্থানে সামান্য আঘাত পেয়েছেন।

সূত্র: এনডিটিভি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank