মঙ্গলবার
২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০২:৫৭ পিএম
প্রতীকী ছবি
expand
প্রতীকী ছবি

জাপানের দক্ষিণাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পের পর উপকূলীয় এলাকাগুলোতে সুনামি সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে ভূমিকম্পটির মাত্রা ৭ দশমিক ১ নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) কিউশু দ্বীপের কুমামোতো প্রিফেকচারকে কেন্দ্র করে এ ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ)।

ভূমিকম্পের পর সর্বোচ্চ এক মিটার উচ্চতার সুনামি ঢেউ আঘাত হানতে পারে বলে সতর্ক করা হয়েছে। উপকূলীয় এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

একই সঙ্গে কুমামোতো, নাগাসাকি, কাগোশিমা, ফুকুওকা, সাগা, ওইতা ও মিয়াজাকি প্রিফেকচারের জন্য জরুরি ভূমিকম্প সতর্কতা জারি করা হয়েছে।

প্রাথমিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং পরবর্তী আফটারশকের আশঙ্কায় জনগণকে সতর্ক থাকতে বলা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি মূল্যায়নের কাজ চলছে। নতুন কোনো ঝুঁকি বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেলে তা দ্রুত জানানো হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন