বৃহস্পতিবার
১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জাপানে ৬.২ মাত্রার ভূমিকম্প

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ০৯:৩২ এএম
প্রতীকী ছবি
expand
প্রতীকী ছবি

জাপানের প্রধান দ্বীপ হনশুতে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭ মার্চ) রাতে সংঘটিত এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ২। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস এ খবর জানিয়েছে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের খুব কাছাকাছি, প্রায় ১০ কিলোমিটার গভীরে। জাপানের পূর্ব উপকূলঘেঁষা এই অঞ্চলে কম গভীরতার কারণে কম্পন তুলনামূলকভাবে বেশি অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগের দিনও একই অঞ্চলে হালকা মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। বুধবার রাতে অনুভূত সেই কম্পনের মাত্রা ছিল ৪ দশমিক ২ এবং এর উৎপত্তিস্থল ছিল প্রায় ২০ কিলোমিটার গভীরে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Czechia VS South Africa
Scheduled
18 Jun, 10:00 PM
VS
World Cup