বুধবার
১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের হামলায় ইসরায়েলে নিহত ২ 

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ০৫:৩৭ এএম
ইসরায়েলের আবাসিক ভবনে ইরানের হামলা ।। ছবি: সংগৃহীত
expand
ইসরায়েলের আবাসিক ভবনে ইরানের হামলা ।। ছবি: সংগৃহীত

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্র তেলআবিবের রামাত গানে দু’জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সাইরেন বাজানোর পর নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময়ই তাদের ওপর আঘাত হানে মিসাইলটি।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, নিহত দুইজনের বয়স প্রায় ৭০ বছর। গুরুতর আহত অবস্থায় তাদের অ্যাপার্টমেন্ট ভবনের সিঁড়ির কাছে পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, হামলার সময় তারা বোমা শেল্টারের দিকে যাচ্ছিলেন।

এর আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছিল, সাম্প্রতিক হামলায় ইরান ক্লাস্টার মিসাইল ব্যবহার করেছে। এসব মিসাইলের ভেতরে একাধিক ছোট বোমা থাকে, যা লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগে ছড়িয়ে পড়ে। প্রতিটি বোমার ওজন প্রায় আড়াই কেজি হওয়ায় বিস্ফোরণের সময় তা আশপাশে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটাতে সক্ষম।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন