

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ। এর আগে মঙ্গলবার ইসরায়েল দাবি করেছিল, তারা একটি লক্ষ্যভেদী হামলার মাধ্যমে আলী লারিজানিকে হত্যা করেছে।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহের নিউজে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ইরান ও ইসলামি বিপ্লবের উন্নতির জন্য আজীবন সংগ্রামের পর তিনি অবশেষে তাঁর দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ করেছেন, সত্যের ডাকে সাড়া দিয়েছেন এবং অত্যন্ত গৌরবের সাথে দায়িত্ব পালনরত অবস্থায় শাহাদাতের বরকতময় মর্যাদা লাভ করেছেন।’
এর আগে ইরানের বাসিজ বাহিনীর কমান্ডার গোলামরেজা সোলেইমানি নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে ইসলামি বিপ্লবী গার্ডস করপোরেশন (আইআরজিসি)।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাত দিয়ে আইআরজিসি জানিয়েছে, সোলেইমানি আমেরিকান-জায়নিস্ট শত্রুদের হামলায় নিহত হয়েছেন।
সোলেইমানির মৃত্যুর পর আইআরজিসি কঠোর হুঁশিয়ারি দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘এই শহীদ নেতাকে হত্যাকারীদের জানিয়ে দিতে চাই, বাসিজ কখনো শহীদ নেতাদের, কমান্ডারদের বা জনগণের শহীদ সদস্যদের রক্ত ত্যাগ করবে না। বরং তাদের মৃত্যু ইরানি জাতি ও সব বাসিজ যোদ্ধাদের প্রতিরোধের সংকল্প দ্বিগুণ করবে।’
মন্তব্য করুন
