মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের হামলা 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ০৫:৩১ এএম
দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের হামলার চিত্র ।। ছবি: সংগৃহীত
expand
দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের হামলার চিত্র ।। ছবি: সংগৃহীত

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে ইরান। এতে বিমানবন্দরটির যাত্রী লাউঞ্জের ছাদের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে দুবাইয়ের গণমাধ্যম দপ্তর। এ ঘটনার সময় পুরো মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ইরানের হামলা অব্যাহত ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে ছাদ ধসে পড়ে আশপাশে ধ্বংসস্তূপ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। ওই সময় লাউঞ্জের ভেতর ধোঁয়াও দেখা যায়।

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ভিডিওটির সত্যতা যাচাই করেছে তারা।

উল্লেখ্য, ইরানে যৌথভাবে হামলা করেছে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র। এ হামলার পর ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে অবস্থিত মার্কিন সেনা ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইরানও।

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন সাম্প্রতিক প্রাপ্ত তথ্য–উপাত্ত থেকে ধারণা করা যাচ্ছে, ইরানের ‘স্বৈরশাসক’ সম্ভবত আর জীবিত নেই। এছাড়া ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির নিহত হওয়ার বিষয়ে জানিয়েছেন, তাদের কাছে প্রাপ্ত তথ্য থেকে মনে হচ্ছে এই খবরটি ‘সত্য’।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Senegal
Scheduled
17 Jun, 01:00 AM
VS
World Cup