

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিয়ে দেওয়া বক্তব্যের একটি খণ্ডিত অংশ ভাইরাল হওয়ার পর নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে বিএনপির এক সংসদ সদস্যকে নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন তাহরিকে খতমে নবুওয়াত বাংলাদেশের আমির ড. মুফতি সাইয়্যেদ মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী সিদ্দিকী।
তিনি বলেছেন, ‘বিএনপির কয়েকজন নেতা প্রকাশ্যে নিজেদের বক্তব্যের জন্য তওবা করেছেন। এমনকি একজন বর্তমান সংসদ সদস্যও প্রকাশ্যে আমার হাত ধরে তওবা করেছেন।’
রোববার (০২ আগস্ট) গণমাধ্যমে এনসিপিকে নিয়ে দেওয়া সেই ভাইরাল বক্তব্যের ব্যাখ্যা দেওয়ার সময় এমনটা বলেন আব্বাসী।
এনায়েতুল্লাহ আব্বাসী বলেন, তিনি কোনো রাজনৈতিক দলের পক্ষে অবস্থান নেন না। তার ভাষ্য, দ্বীন, উম্মাহ এবং বাংলাদেশের জাতীয় স্বার্থ রক্ষার প্রশ্নে যে দলের নেতাই ভুল বক্তব্য দেন, তিনি তার সমালোচনা করেন।
জামায়াত প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, দলটির কিছু নেতা-বক্তা ‘কুফরি বক্তব্য’ দেওয়ার পরও তা সংশোধন করেননি। বরং তাদের সমর্থকদের মাধ্যমে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে।
এনসিপিকে নিয়ে ভাইরাল বক্তব্য প্রসঙ্গে এনায়েতুল্লাহ আব্বাসী বলেন, তার বক্তব্যের একটি খণ্ডিত অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে। পুরো বক্তব্য শুনলে তিনি কী বোঝাতে চেয়েছেন, তা স্পষ্ট হবে।
তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে এনসিপির অবদান অস্বীকার করার সুযোগ নেই। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর দলটির বিভিন্ন সিদ্ধান্ত ও কর্মকাণ্ডের গঠনমূলক সমালোচনা করে আসছেন তিনি।
উল্লেখ্য শুক্রবার (৩১ জুলাই) নিয়মিত জুমার বয়ানে তিনি রাজনৈতিক সংকট মোকাবিলায় কোরআন-সুন্নাহর নীতি নিয়ে আলোচনা করেন মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী সিদ্দিকী। সেখানে তার এনসিপি নেতাদের পরামর্শ দেওয়া খণ্ডিত অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হয়। ওই অংশে আব্বাসী বলেন , ‘মাইক নিয়ে যখন তখন প্রধানমন্ত্রী, তার স্ত্রী-কন্যাকে নিয়ে গালি/গালাজ করবে, তো সরকার দল আঙুল চুষবে? আমার মনে হয় দুষ্টচক্রের কিছু গোপ্ত লোক এনসিপির ভেতরে ঢুকেছে। এনসিপিকে আরও ধৈর্যশীল হতে হবে। আমরা চাই, জাসদের মতো এনসিপি হারিয়ে না যাক।’
তার এ বক্তব্য নিয়ে ‘এনপিবি নিউজ’-এ সংবাদ প্রকাশের পর তা মুহুর্তেই ভাইরালসহ সর্বমহলে আলোচনায় আসে। এর পরিপ্রেক্ষিতে রোববার এনসিপিকে নিয়ে করা সেই বক্তব্যের আনুষ্ঠানিক ব্যাখ্যা দিলেন এনায়েত উল্লাহ আব্বাসী। ব্যাখ্যায় বিএনপির কয়েকজন নেতা নিজেদের বক্তব্যের জন্য তার কাছে তওবার দাবিটি প্রকাশ্যে আনেন আব্বাসী।