

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশের চলচ্চিত্রের বহুল আলোচিত নায়িকা রিয়ানা পারভীন পলি সম্প্রতি তার ফেসবুক স্ট্যাটাসে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘কলকাতায় কাজ নাই, রিল বানিয়ে জীবন যায়, এদেশে পা রাখলেই বনে যায় ঐশ্বরিয়া রায়। বিদেশী জিনিসের প্রতি আকর্ষণ থাকে বেশি ওই সব মানুষের কাছে।’ পশ্চিমবঙ্গে কাজ না পেয়ে ঢালিউডে এসে অতিরিক্ত প্রাধান্য পাওয়া একশ্রেণির অভিনেত্রীদের উদ্দেশ্য করে এই কথা বলেন পলি। গত কয়েক বছরে ঢালিউডের বড় বড় বাজেটের সিনেমা ও প্রজেক্টে কলকাতার বহু অভিনেত্রীকে কেন্দ্রীয় চরিত্রে সুযোগ দিতে দেখা গেছে।
পলির দাবি অনুযায়ী, ওপার বাংলায় যাদের হাতে বড় কোনো কাজ নেই এবং যারা মূলত ইনস্টাগ্রাম বা ফেসবুকে ছোট ছোট ‘রিলস’ বানিয়ে সময় পার করেন, বাংলাদেশে আসা মাত্রই তাদের সুবিশাল তারকার মতো ভাব করেন।
রিয়ানা পারভীন পলি মূলত ঢালিউডে কলকাতার অভিনেত্রীদের অতিরিক্ত প্রাধান্য দেওয়ার প্রবণতা এবং দেশীয় মিডিয়া ইন্ডাস্ট্রি ও প্রযোজক-পরিচালকদের ‘বিদেশি প্রীতি’র মানসিকতার বিরুদ্ধে এক চরম প্রতিবাদ করেন।
তার এই সাহসী মন্তব্য ঢালিউডে দীর্ঘদিনের জমে থাকা ‘দেশি বনাম বিদেশি শিল্পী’ বিতর্কের আগুনকে নতুন করে উসকে দিয়েছে।