রবিবার
০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্মীয় উগ্রপন্থিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন বুরকিনা ফাসো প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ০৯:২২ পিএম
ছবি: সংগৃহীত
expand

পশ্চিম আফ্রিকার মুসলিম দেশ বুরকিনা ফাসোর স্থানীয় ইমাম এবং ইসলামিক স্কলারদের সঙ্গে মুখোমুখি অবস্থানে দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম ত্রাওরে। সম্প্রতি তিনি দেশটির আলেমদের উদ্দেশে এক বক্তব্যে হুঁশিয়ারি দিয়ে জানান, যারা তার ভাষায় ‘ইসলামের উগ্র ব্যাখ্যা’ প্রচার করবে, তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় ব্যবস্থা নেয়া হবে। খবর দ্য নিউ আরবের।

তিনি বলেন, ‘যদি এটিই আপনাদের ইসলাম হয়, তবে আমরা এর বিরুদ্ধে লড়াই করব। উগ্রপন্থীদের বদলাতে হবে। তারা যদি না বদলায়, তবে (জেনে রাখুন) যুদ্ধ শুরু হয়ে গেছে।’

ধর্মীয় খুতবাকে ‘উগ্রপন্থী’ ধারণা ছড়াতে ব্যবহার করা ইমামদের সাময়িক বরখাস্ত করা হতে পারে বলেও সতর্ক করেছেন ত্রাওরে। সরকারের প্রণীত নতুন ‘ধর্মীয় স্বাধীনতা আইনের’ সপক্ষে যুক্তি তুলে ধরে তিনি বলেন, এই আইন বুরকিনা ফাসোর ধর্মনিরপেক্ষ চরিত্রকে আরও শক্তিশালী রূপ দেবে।

একই সঙ্গে বিদেশি শক্তিগুলোর বিরুদ্ধে দেশকে অস্থিতিশীল করতে ধর্মকে ব্যবহারের অভিযোগ তুলেছেন ত্রাওরে। তবে তিনি আশ্বাস দেন, যারা ইসলামের শান্তিপূর্ণ ব্যাখ্যার পক্ষে কথা বলবেন, রাষ্ট্র তাদের সব ধরনের সহায়তা দেবে।

এর আগে, গত মে মাসের শেষের দিকে ধর্মীয় স্বাধীনতা আইনের খসড়ার সমালোচনা করার পর দেশটির অন্যতম প্রধান সুন্নি আলেম ইমাম মোহাম্মদ ইসহাক কিনদোকে গ্রেপ্তার করে কর্তৃপক্ষ। এরপর তার মুক্তির দাবিতে ইসলাম ধর্মাবলম্বীরা একত্রিত হলে বিশৃঙ্খলার অজুহাত দেখিয়ে রাজধানী উয়াগাদুগুর সবচেয়ে বড় সুন্নি মসজিদটি বন্ধ করে দেয়া হয়।

কিনদোর আগে গত এপ্রিলের মাঝামাঝি সময়ে প্রায় একই পরিস্থিতিতে বোবো-দিউলাসো শহর থেকে আরেক ইমাম মাহমুদ বারোকে আটক করা হয়।

সাহেল অঞ্চলের শান্তি ও নিরাপত্তা বিষয়ক ডাকারভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান টিমবুকতু ইনস্টিটিউট জানিয়েছে, কিনদোর সমর্থকদের বিক্ষোভ দমনের পর থেকে এই ইমামের অবস্থানের ব্যাপারে কোনও তথ্য পাওয়া যায়নি। কোনো সন্ধান পাওয়া যায়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank