রবিবার
২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুই জেলায় বিএনপির শীর্ষ পদে নতুন মুখ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ০৫:৪১ পিএম
লোগো।
expand
লোগো।

লালমনিরহাট ও রংপুর জেলা কমিটিতে ভারপ্রাপ্ত পদে নতুন দায়িত্বশীলদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি।

রবিবার (২৬ জুলাই) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হককে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।

অন্যদিকে, রংপুর জেলা বিএনপির সদস্য অধ্যাপক পরিতোষ চক্রবর্তীকে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। দলীয় নির্দেশনা অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্বে থাকবেন।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সাংগঠনিক কার্যক্রম সচল ও গতিশীল রাখতে এই দায়িত্ব প্রদান করা হয়েছে। উভয় সিদ্ধান্তই তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন