সোমবার
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে ফ্লাভিওকে সমর্থন দিলেন নেতানিয়াহু ও মিলেই 

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ০৯:০৫ পিএম
expand

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন সাবেক প্রেসিডেন্ট জায়ার বলসোনারোর ছেলে ফ্লাভিও বলসোনারো।

এ সময় তিনি আর্জেন্টিনার ‘ইহুদিবাদী’ প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মতো কট্টরপন্থী নেতাদের সমর্থন পাচ্ছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা। শনিবার (২৫ জুলাই) বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে নিজের প্রার্থিতা ঘোষণা করেন তিনি ফ্লাভিও বলসোনারো। এ দিন লিবারেল পার্টির জাতীয় সম্মেলনে দেয়া এক বক্তব্যে তিনি বলেন, ‘এটি শুধু একটি দলীয় সম্মেলন নয়, এটি আমাদের জীবনের সবচেয়ে কঠিন লড়াইয়ের সূচনা। এটি ভালো ও মন্দের মধ্যকার একটি যুদ্ধ।’

সাম্প্রতিক জনমত জরিপে দেখা যাচ্ছে, ফ্লাভিও বলসোনারো বামপন্থী প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার চেয়ে পিছিয়ে আছেন। একের পর এক রাজনৈতিক ধাক্কা ও বিতর্কের কারণে তার প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার গতি ফিরে পেতে হিমশিম খাচ্ছে।

শনিবারের সম্মেলনে ফ্লাভিও বলসোনারোর প্রতি হাভিয়ের মিলেই ও বেনিয়ামিন নেতানিয়াহুর মতো বিদেশি নেতাদের সমর্থনের বার্তা তুলে ধরা হলেও ব্রাজিলের উল্লেখযোগ্য রাজনৈতিক নেতাদের উপস্থিতি ছিল খুব কমই। মধ্যডানপন্থী দলগুলোও ফ্লাভিওর প্রচার থেকে অনেকটাই দূরে আছে।

ব্রাজিলের সংবাদমাধ্যম নেতানিয়াহুর বার্তাটি প্রকাশ করেছে। এতে নেতানিয়াহু বলেন, ‘বন্ধু ফ্লাভিও, আপনার নির্বাচনি প্রচারের আনুষ্ঠানিক সূচনার জন্য অভিনন্দন জানাই। আপনি ব্রাজিলকে নেতৃত্বদানকারী এক অসাধারণ ব্যক্তি। আপনি আমাদের দুই দেশের জনগণের মধ্যকার বন্ধুত্বেরও একজন বড় সমর্থক।’

সম্মেলনে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই কড়া ভাষায় প্রেসিডেন্ট লুলার সমালোচনা করেন। তিনি বলেন, ফ্লাভিও বলসোনারোই ব্রাজিলকে ‘সমাজতন্ত্রের হাত’ থেকে রক্ষা করতে পারেন।

অনুষ্ঠানের আগের রাতে মিলেই ব্রাজিল পৌঁছান। গতকাল সাও পাওলোর গভর্নর তারসিসিও দে ফ্রেইতাসের সঙ্গে বৈঠক করেন তিনি। মিলেই বলেন, ‘সমাজতন্ত্রের মিথ্যাচারের বিরুদ্ধে আমরা বিশ্বের সর্বত্র আমাদের অবস্থান তুলে ধরার কাজ চালিয়ে যাব।’

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এক সংক্ষিপ্ত ভিডিও বার্তার মাধ্যমে ফ্লাভিও বলসোনারোর প্রতি তার সমর্থন জানান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank