রবিবার
১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল সুপারকো

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ মে ২০২৬, ০৭:৫৭ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল আজহা কবে উদযাপিত হতে পারে, সে বিষয়ে পূর্বাভাস দিয়েছে পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা সুপারকো।

সংস্থাটির তথ্য অনুযায়ী, ১৪৪৭ হিজরির জিলহজ মাসের চাঁদ আগামী ১৭ মে দেখা যেতে পারে। সেদিন চাঁদ দেখা গেলে পাকিস্তানে ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপনের সম্ভাবনা রয়েছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন-এর প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (১২ মে) দেওয়া এক বিবৃতিতে সুপারকো জানায়, ১৭ মে রাত ১টার দিকে জিলহজ মাসের নতুন চাঁদের জন্ম হতে পারে। সূর্যাস্তের সময় চাঁদের বয়স থাকবে প্রায় ১৮ ঘণ্টা ৩০ মিনিট, যা চাঁদ দেখার জন্য অনুকূল পরিস্থিতি তৈরি করতে পারে।

এছাড়া দেশটির উপকূলীয় অঞ্চলে সূর্যাস্ত ও চাঁদ অস্ত যাওয়ার মধ্যে প্রায় ৬০ মিনিট ব্যবধান থাকতে পারে, যা খালি চোখে চাঁদ দেখার সম্ভাবনাকে আরও জোরালো করে।

সুপারকোর বিশ্লেষণ অনুযায়ী, আবহাওয়া অনুকূলে থাকলে ১৭ মে সন্ধ্যায় জিলহজের চাঁদ দেখার ভালো সম্ভাবনা রয়েছে। সেই হিসেবে ১৮ মে থেকে ১ জিলহজ গণনা শুরু হতে পারে এবং ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে চাঁদ দেখার বিষয়টি সম্পূর্ণভাবে নির্ভর করে আকাশের অবস্থা ও প্রত্যক্ষ পর্যবেক্ষণের ওপর। এ কারণে ইসলামী মাস শুরুর চূড়ান্ত ঘোষণা দেবে পাকিস্তানের কেন্দ্রীয় রুইয়াত-ই-হিলাল কমিটি, যারা দেশব্যাপী চাঁদ দেখার সাক্ষ্যের ভিত্তিতে সিদ্ধান্ত জানাবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Spain
Scheduled
15 Jul, 01:00 AM
VS
World Cup