বুধবার
০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বৃষ্টির সম্ভাবনা থাকলেও কমছে না গরম

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ এএম আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ এএম
ছবি: সংগৃহীত
expand

দেশের বিভিন্ন অঞ্চলে আজ (বুধবার) বৃষ্টির সম্ভাবনা থাকলেও গরম থেকে খুব একটা স্বস্তি মিলবে না। মৌসুমি বায়ুর প্রভাব কিছুটা কমে যাওয়ায় বৃষ্টিও হচ্ছে অল্প সময়ের জন্য। এরপর রোদ উঠলেই বাড়ছে ভ্যাপসা গরম।

আবহাওয়া অধিদপ্তর বলছে, বুধবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকাতেও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টিও হতে পারে।

তবে বৃষ্টির পূর্বাভাস থাকলেও দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

এর আগে গতকাল মঙ্গলবার দেশের উপকূলীয় কয়েকটি অঞ্চল ছাড়া অধিকাংশ এলাকায় বৃষ্টির পরিমাণ ছিল কম। সবচেয়ে বেশি ৬০ মিলিমিটার বৃষ্টি হয়েছে খুলনার কয়রায়। ঢাকায় বৃষ্টির পরিমাণ ছিল ৯ মিলিমিটার।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে লক্ষ্মীপুরের রামগতিতে, ৩৫ ডিগ্রি সেলসিয়াস। দেশের অন্য এলাকাগুলোতেও তাপমাত্রা ছিল প্রায় ৩৪ থেকে ৩৫ ডিগ্রির মধ্যে।

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ দুপুর পর্যন্ত আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। তবে দিনের তাপমাত্রা মোটামুটি অপরিবর্তিত থাকার পূর্বাভাস রয়েছে।

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টি কিছুটা স্বস্তি আনতে পারে ঠিকই, কিন্তু বৃষ্টির পর রোদ উঠলে আবারও বাড়তে পারে গরমের অনুভূতি। ফলে আপাতত বৃষ্টি ও ভ্যাপসা গরম—দুই ধরনের আবহাওয়াই থাকতে পারে দেশের বিভিন্ন এলাকায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank