রবিবার
১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ০৮:৪৫ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সোমবার (৬ জুলাই) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাস অনুযায়ী, আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ১৫ থেকে ২০ কিলোমিটার বেগে বাতাস এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে। সকাল ৬টায় তাপমাত্রা পাওয়া গেছে ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ।

গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

আজকে সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ঘটবে ভোর ৫টা ১৭ মিনিটে। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ৩ মিলিমিটার।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Spain
Scheduled
15 Jul, 01:00 AM
VS
World Cup