

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দেশের পাঁচ বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় অতিক্রমের শঙ্কা রয়েছে। একইসঙ্গে খুলনা ও রাজশাহী বিভাগের সীমান্তবর্তী জেলাগুলোর ওপর দিয়ে কালবৈশাখী হওয়ার শঙ্কাও রয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে ৩টা ১৮ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুকে পোস্টে এ শঙ্কার কথা জানান কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘ভারতের ঝাড়খন্ড রাজ্যের ওপরে কালবৈশাখী ঝড় সৃষ্টি হওয়া শুরু হয়েছে বিকেল ৩টার সময়। আশঙ্কা করা যাচ্ছে, আজ সন্ধা ৭টা থেকে রাত ৯টার মধ্যে বাংলাদেশে প্রবেশ করা শুরু করবে খুলনা ও রাজশাহী বিভাগের সীমান্তবর্তী জেলাগুলোর ওপর দিয়ে।’
আজকের দিনের পূর্বাভাসেও একই পূর্বাভাস দিয়েছিলেন বলে জানান তিনি।
পোস্টে তিনি আরও লেখেন, ‘আজ খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রামের ওপর দিয়ে অপেক্ষাকৃত শক্তিশালী কালবৈশাখী ঝড় অতিক্রম করবে।’
এদিকে আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
মন্তব্য করুন
