

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল বাস্তবায়নের বিষয়ে নতুন অগ্রগতি দেখা যাচ্ছে। তিনটি পৃথক বেতন কমিশনের সুপারিশ সমন্বয়ের লক্ষ্যে পুনর্গঠিত কমিটি ধাপে ধাপে নবম পে স্কেল চালুর প্রস্তাব দিয়েছে। জানা গেছে, ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে এ খাতে বিশেষ বরাদ্দ রাখার নীতিগত সিদ্ধান্ত নেওয়ার চিন্তাভাবনা চলছে।
কমিটির সুপারিশ অনুযায়ী, একবারে পুরো কাঠামো কার্যকর না করে কয়েক ধাপে এটি বাস্তবায়ন করা হবে, যাতে সরকারের ওপর আর্থিক চাপ কম থাকে।
নতুন এই সুপারিশে বেতন বৈষম্য কমিয়ে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত ১:৮ করার প্রস্তাব দেওয়া হয়েছে, যা এ যাবৎকালের মধ্যে সর্বনিম্ন:
কমিটির পর্যবেক্ষণ অনুযায়ী, ২০১৫ সালে সর্বশেষ ৮ম পে-স্কেল ঘোষণার দীর্ঘ ১১ বছর পর এই নতুন কাঠামো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের উচ্চ পর্যায় থেকে চূড়ান্ত সিদ্ধান্ত ও সম্মতি মিললেই এই ধাপে ধাপে বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হবে।
মন্তব্য করুন
