শুক্রবার
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৯ এএম
বায়ুদূষণ ।। ফাইল ছবি
expand
বায়ুদূষণ ।। ফাইল ছবি

শীতকালীন শুষ্ক আবহাওয়ার কারণে ঢাকায় বায়ুদূষণের মাত্রা বেশিরভাগ সময়ই উচ্চ থাকে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়া-এর তথ্য অনুযায়ী, এই মুহূর্তে বিশ্বে সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে অবস্থান করছে ঢাকা। শহরটির একিউআই (একিউআই) স্কোর ২৫৩, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে লাহোর, স্কোর ২২৫। এটি একইভাবে ‘খুব অস্বাস্থ্যকর’ বায়ু মানে গণ্য হয়। ভারতের দিল্লি তৃতীয় অবস্থানে, স্কোর ১৮৭ এবং এটি ‘অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়। চতুর্থ অবস্থানে থাকা কলকাতার স্কোর ১৮৪। এছাড়া নেপালের কাঠমান্ডু পঞ্চম অবস্থানে, স্কোর ১৭৮।

একিউআই স্কোরের মানদণ্ড অনুযায়ী, ০ থেকে ৫০ পর্যন্ত স্কোরকে ‘ভালো’ হিসেবে গণ্য করা হয়। ৫১ থেকে ১০০ স্কোরকে ‘মাঝারি’, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। ১৫১ থেকে ২০০ স্কোরের ক্ষেত্রে বায়ু ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

আইকিউএয়ারের তথ্য বলছে , বায়ুমান সূচক (এয়ার কোয়ালিটি ইনডেক্স) শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে তা ‘ভালো’ বলে গণ্য হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি’ বা সহনীয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। ১৫১ থেকে ২০০ পর্যন্ত হলে তা ‘অস্বাস্থ্যকর’। ২০১ থেকে ৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে সেটি ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X