মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ইউএস ওপেন

ছয়বারের গ্র্যান্ডস্ল্যামজয়ীকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ঝেং 

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ এএম
ছবি: সংগৃহীত
expand

ইউএস ওপেনে দারুণ এক প্রত্যাবর্তনের গল্প লিখলেন ঝেং কিনওয়েন। ছয়বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী ইগা শিয়াওতেকের বিপক্ষে ৫-০ গেমে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় পেয়েছেন এই চীনা তারকা। চলতি টুর্নামেন্টে এনিয়ে দ্বিতীয় ম্যাচে ৫-০ গেমে পিছিয়ে পড়েও সেট জিতে নিলেন তিনি।

প্রথম সেটে একসময় ০-৫ গেমে পিছিয়ে ছিলেন ঝেং। সেখান থেকে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে টানা সাতটি গেম জিতে ৭-৫ ব্যবধানে সেটটি নিজের করে নেন। দ্বিতীয় সেটেও শিয়াওতেককে আর ম্যাচে ফিরতে দেননি তিনি। শেষ পর্যন্ত ৬-৩ গেমে সেট জিতে ৭-৫, ৬-৩ ব্যবধানে ম্যাচ নিশ্চিত করেন ঝেং।

অবিশ্বাস্য ব্যাপার হলো, মাত্র দুই দিন আগেই ম্যাডিসন কিসের বিপক্ষে ম্যাচের তৃতীয় সেটে ৫-০ গেমে পিছিয়ে পড়েছিলেন ঝেং। সেখান থেকেও টানা সাত গেম জিতে ম্যাচ জিতেছিলেন তিনি। অর্থাৎ পরপর দুই ম্যাচে একইভাবে ৫-০ গেমের ঘাটতি থেকে ঘুরে দাঁড়ালেন ২৩ বছর বয়সী এই খেলোয়াড়।

এই জয়ে ইউএস ওপেনের কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নিয়েছেন ঝেং। বাছাইপর্ব পেরিয়ে মূল আসরে উঠে তাঁর টানা সপ্তম জয় এটি। ২০২৪ সালের অলিম্পিক সোনাজয়ী ঝেং চোটের কারণে দীর্ঘ সময় ছন্দ হারানোর পর এবার যেন নতুন করে নিজেকে ফিরে পেয়েছেন।

কোয়ার্টার-ফাইনালে ঝেংয়ের প্রতিপক্ষ এলেনা রিবাকিনা। রিবাকিনা চতুর্থ রাউন্ডে নাওমি ওসাকাকে ৬-১, ৬-৪ গেমে হারিয়ে শেষ আটে উঠেছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank