শনিবার
২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

জকোভিচের আক্ষেপ বাড়িয়ে ইতিহাস গড়লেন আলকারাজ 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৭ পিএম
কার্লোস আলকারাজ ।। ছবি: সংগৃহীত
expand
কার্লোস আলকারাজ ।। ছবি: সংগৃহীত

বর্তমান সময়ে টেনিসের অন্যতম বড় তারকা নোভাক জকোভিচ। এখন পর্যন্ত ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন তিনি। ক্যারিয়ারের পড়ন্ত বেলায় এসে তিনি ছুটছেন ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের লক্ষ্যে ছুঁটছেন এই সার্বিয়ান তারকা।

এবার অস্ট্রেলিয়ান ওপেনে সেই সুযোগ হাতছানি দিচ্ছিলো তাকে। তবে শেষ পর্যন্ত রেকর্ড গ্র্যান্ড স্ল্যাম জেতা হলোনা জকোভিচের।

অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে স্প্যানিশ তারকা কার্লোস আলকারাজের কাছে পাত্তাই পাননি জকোভিচ। চার সেটের মধ্যে তিনটিতেই জিতে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতলেন তিনি। আর এর মাধ্যমে সবচেয়ে কম বয়সী হিসেবে ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম জেতার রেকর্ড গড়েছেন আলকারাজ।

এদিকে এ ম্যাচ জিতে নতুন এক ইতিহাস গড়েছেন আলকারাজ। সবচেয়ে কম বয়সী খেলোয়াড় (২২ বছর) হিসেবে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতেছে তিনি। এর আগে ২৪ বছর বয়সে এই রেকর্ডটি ছির তারই স্বদেশী রাফায়েল নাদালের।

রোববার (১ ফেব্রুয়ারি) মেলবোর্ন পার্কে চার সেটের লড়াইয়ে ২-৬, ৬-২, ৬-৩, ৭-৫ ব্যবধানে জোকোভিচকে পরাজিত করেন আলকারাজ।

এদিন ম্যাচের শুরুটা অবশ্য ছিল অভিজ্ঞ জকোভিচের নিয়ন্ত্রণে। প্রথম সেটে কৌশল আর অভিজ্ঞতায় তরুণ প্রতিপক্ষকে চাপে রাখেন ৩৮ বছর বয়সী সার্বিয়ান। তবে দ্বিতীয় সেট থেকে দৃশ্যপট বদলাতে শুরু করে। বেসলাইন থেকে ছন্দ খুঁজে পান আলকারাজ। দীর্ঘ র‍্যালিতে ধৈর্য ও শক্তির মিশেলে ম্যাচের গতি নিজের দিকে ঘুরিয়ে নেন তিনি।

তৃতীয় সেটে জোকোভিচের ভুল বাড়তে থাকে। সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যান আলকারাজ। চতুর্থ সেটে লড়াই জমে উঠলেও গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে দৃঢ় থাকেন স্প্যানিশ তারকা। শেষ পর্যন্ত জয় নিশ্চিত করেই ইতিহাসের পাতায় নাম লেখান তিনি।

এই জয়ের মাধ্যমে আলকারাজ পুরুষ টেনিসে মাত্র নবম খেলোয়াড় হিসেবে অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন ও ইউএস ওপেন; চারটি গ্র্যান্ড স্ল্যামই জয়ের কীর্তি গড়লেন।

অন্যদিকে জোকোভিচের ২৫তম গ্র্যান্ড স্ল্যামের স্বপ্ন আরও পিছিয়ে গেল। ২০২৩ ইউএস ওপেন জয়ের পর থেকে মার্গারেট কোর্টের সঙ্গে যৌথভাবে ২৪ শিরোপায় আটকে আছেন তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন