

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নতুন মৌসুমের দল গঠনে বেশ আগেভাগেই ব্যস্ত হয়ে পড়েছে বসুন্ধরা কিংস। এবার ‘ভুটানের রোনালদো’ নামে পরিচিত তারকা ফরোয়ার্ড চেনচো জিয়েলশেনকে দলে ভেড়াল দলটি। শনিবার (২৯ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছে ক্লাবটি
বাংলাদেশের ফুটবলে চেনচোর এটি প্রথম আসা নয়। ২০১৬ সালে চট্টগ্রাম আবাহনীর হয়ে খেলেছিলেন তিনি। সাত ম্যাচে পাঁচ গোল করে সেবার নিজের সামর্থ্যের জানান দিয়েছিলেন ভুটানের এই ফরোয়ার্ড।
ভুটান জাতীয় দলের হয়েও চেনচো ধারাবাহিক পারফর্ম করেছেন। ২০১১ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের পর এখন পর্যন্ত ৪৯ ম্যাচে করেছেন ১৫ গোল। দেশের ফুটবলে সর্বকালের সর্বোচ্চ গোলদাতাও তিনি। গতি ও ড্রিবলিংয়ের দক্ষতার জন্য দক্ষিণ এশিয়ার ফুটবলে তাঁর পরিচিতি ‘ভুটানিজ রোনালদো’ হিসেবে।
চেনচোর পাশাপাশি সাফ অঞ্চলের আরও তিন ফুটবলারকে দলে নিয়েছে বসুন্ধরা কিংস। নেপালের অভিজ্ঞ মিডফিল্ডার রোহিত চাঁদের সঙ্গে চুক্তি করেছে ক্লাবটি। একই দিনে নেপালের উইঙ্গার মানিশ দাঙ্গি ও অঞ্জন বিস্তাকেও দলে যুক্ত করেছে তারা।
নিয়ম অনুযায়ী, সাফ অঞ্চলের এই চার ফুটবলার বসুন্ধরা কিংসের হয়ে ‘দেশি’ খেলোয়াড়ের কোটায় মাঠে নামতে পারবেন। ফলে বিদেশি খেলোয়াড়ের কোটা ব্যবহারের ক্ষেত্রে বাড়তি সুবিধা পাবে ক্লাবটি।
দেশি খেলোয়াড়দের মধ্যেও নতুন সংযোজন করেছে কিংস। জাতীয় দলের মিডফিল্ডার কাজেম শাহ এবার যোগ দিয়েছেন লাল-সাদা শিবিরে। বাংলাদেশ পুলিশ এফসিতে খেলার পর গত মৌসুমে ঢাকা আবাহনীতে ছিলেন তিনি। নতুন মৌসুমে তার ঠিকানা বদলে হলো বসুন্ধরা কিংস।
ঘরোয়া ফুটবলে সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখাই এখন কিংসের লক্ষ্য। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর দল সাজাতে একের পর এক গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে দলে ভেড়ানোর মধ্য দিয়ে সেই প্রস্তুতিরই ইঙ্গিত দিচ্ছে ছয়বারের বাংলাদেশ ফুটবল লিগ চ্যাম্পিয়নরা।


