রবিবার
৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে তিন সন্তান রেখে প্রবাসীর স্ত্রী উধাও

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ১০:০৫ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

টঙ্গিবাড়ীতে তিন সন্তান রেখে প্রবাসীর স্ত্রী উধাও হওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার (২৯ আগষ্ট) রাত সাড়ে ৮ টার দিকে প্রবাসীর মা নুর জাহান বেগম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেন। তিনি উপজেলার আমতলী গ্রামের মৃত সামেদ শিকদারের স্ত্রী এবং আরব আমিরাত (দুবাই) প্রবাসী দ্বীন ইসলাম শিকদারের মা।

দুবাই প্রবাসী দ্বীন ইসলাম শিকদারের মা জানান- প্রায় ১০ বছর পূর্বে পারিবারিক ভাবে উপজেলার ধীপুর গ্রামের মো. আলম শেখের দ্বিতীয় কন্যা সিনথিয়া বেগম (২৮) এর সাথে বিয়ে হয়। তাদের ঘরে দুটি মেয়ে এবং একটি ছেলে সন্তান রয়েছে।

তিনি জানান, গত ৩১ জুলাই সকালে তিন সন্তান রেখে প্রায় ৬ লক্ষ ২০ হাজার টাকা এবং সাড়ে ৪ ভরি স্বর্ণালংঙ্কার নিয়ে বাবার বাড়িতে চলে যায়। পরে তাকে আনতে গেলে সে আসবেনা বলে জানান। বিষয়টি স্থানীয় ব্যাক্তিবর্গদের জানালে তারা কিছু দিন অপেক্ষা করতে বলে। পরে জানতে পারি সিনথিয়া আমার ছেলেকে তালাক দিয়েছে। সে আর আসবেনা।

ধীপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য শরীফ হোসেন মাকসুদ জানান- বিষয়টি সমাধান করার চেষ্টা করেছিলাম, কিন্তু মেয়ে স্বামীর সংসার করতে রাজি হয় নাই।

এ বিষয়ে সিনথিয়ার পিতা মো. আলম শেখ জানান, আমার মেয়েকে অন্য ছেলের সাথে বিয়ে দিয়ে দিয়েছি। এ বিষয়ে টঙ্গিবাড়ী থানা অফিসার ইনচার্জ মো. শামীম আহম্মেদ জানান- অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন