

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৯ আগস্ট) পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—কসবা টি. আলী কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সায়মুন চৌধুরী (৩১) এবং চারগাছ এন.আই. ভূঁইয়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো. আজমির হক (৩২)।
পুলিশ জানায়, শনিবার রাত ৮টা ৩৫ মিনিটে কসবা নতুন বাজার এলাকা থেকে সায়মুন চৌধুরীকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার শাহপুর গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে।
এর আগে একই দিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে কসবা টি. আলী মোড় এলাকা থেকে আজমির হককে গ্রেপ্তার করা হয়। তিনি চারগাছ গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে।
শনিবার গভীর রাতে পুলিশের মিডিয়া গ্রুপে পাঠানো এক বার্তায় জানানো হয়, কসবা থানায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
তবে কী কারণে তাদের গ্রেফতার করা হয়েছে, তাদের বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি না—এ বিষয়ে পুলিশের মিডিয়া গ্রুপে বিস্তারিত কিছু জানানো হয়নি।


